টেকনাফ থেকে ১ লাখ ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৪

ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়ন ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ ও বিজিবি।  

টেকনাফ ২ নম্বর বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মো.আবুজার আল জাহিদ জানান,ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের লাফারঘোনা এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

অপরদিকে, টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই ) চন্দন সিনহা জানান, সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার শহরে আসার পথে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম