কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

কুমিল্লা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩০

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হওয়ায় কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এ আদেশটি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ও সিটি করপোরেশনে পৌঁছেছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপ বড়ুয়া চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আগামী ৯ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হচ্ছে। নির্ধারিত সময়েই মেয়র প্রশাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সোমবার বিকালে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়েছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি মোতাবেক যথাসময়েই দায়িত্ব হস্তান্তর করবো।’
দায়িত্ব গ্রহণের বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, তিনি জেলা সদরের বাইরে আছেন। চিঠির বিষয়ে শুনেছেন। মন্ত্রণালয়ে কথা বলে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ নির্ধারণ করবেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু বিজয় লাভ করেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম