দুর্নীতি মামলায় জামিন পেলেন গণপূর্তমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মঙ্গলবার এক-এগারোর আমলে দায়ের হওয়া এ মামলায় চট্টগ্রামের আদালতে আত্মসমর্পন করে জামিন নেন তিনি।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহেনূরের আদালতে সকাল সাড়ে ১১টার দিকে আত্মসমর্পন করে মন্ত্রী জামিনের আবেদন করেন। গতবছর এই মামলা বাতিলের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট তা নিম্ন আদালতে বিচারের জন্য বলেছিলো।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রীসহ অন্য আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ও তার ভাই ফখরুল আনোয়ার। এর মধ্যে রফিকুল মারা গেছেন বলে আসামিপক্ষের আইনজীবী আদালতকে অবহিত করেছেন। আদালত এই বিষয়ে পুলিশ প্রতিবেদন চেয়েছেন। আগ্রাবাদের একটি গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে দুর্নীতির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিলো।’

আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীব উল আলম। আদালত আসামিদের জামিন আবেদন মঞ্জুর করে ১২ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে মন্ত্রীকে সশরীরে হাজিরা দেওয়া থেকেও রেহাই দিয়েছেন, বলেও জানান তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম