রামু সেনানিবাসে নতুন ৭ ইউনিটের পতাকা উত্তোলন

কক্সবাজার প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫০

 

 

রামু সেনানিবাসে নতুন ৭ ইউনিটের পতাকা উত্তোলন কক্সবাজারস্থ রামু ১০ পদাতিক ডিভিশন সেনানিবাসে নবপ্রতিষ্ঠিত সাতটি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। বৃহস্পতিবার সকালে তিনি সাতটি ইউনিটের পতাকা উত্তোলন করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনরেল আতাউল হাকিম সারওয়ার হাসান তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার মেজর এরশাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করেন।

এ সময় সেনাপ্রধান বলেন, এই এলাকায় ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠার মাধ্যমে সার্বিক সামাজিক উন্নয়নের যে আকাঙ্খা সুচিত হয়েছে, তার সফল বাস্তবায়নে ডিভিশনের প্রতিটি সদস্য এগিয়ে আসবে। ১০ পদাতিক ডিভিশনের আরও কিছু নবগঠিত ইউনিটের যাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক উন্মোচিত হলো।’

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসের নির্মাণাধীন ‘শেকড়’ নামে দশ দিগন্ত যাদুঘরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পর্যটন নগরী কক্সবাজার জেলার রামুতে দুই বছর আগে ১০ পদাতিক ডিভিশন গঠিত হয়। নতুন এ ৭টি ইউনিটের পতাকা উত্তোলনের মাধ্যমে নবপ্রতিষ্ঠিত রামু সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠায় আরেক ধাপ এগিয়ে গেল।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম