এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ৫ শিক্ষার্থীর ওপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে পাঁচ দাখিল (এসএসসি) পরীক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বখাটেরা। আহত অবস্থায় তারা লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। আহতদের মধ্যে দুজন ছাত্র ও তিনজন ছাত্রী।

রবিবার সকালে সিএনজি চালিত অটোরিকশায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পশ্চিম লক্ষ্মীপুরের বেড়ীর মাথা এলাকার খাজার দোকানের সামনে তারা এ হামলার শিকার হন।

আহত পরীক্ষার্থীরা হলেন রোকনুজ্জামান, তারেক, নিলু আক্তার, স্বর্ণা ও সুমি। তারা স্থানীয় নবীগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সুমন, ইউসুফ ও অটোরিকশাচালক সুরাজ জানান, পরীক্ষার্থীদের নিয়ে অটোরিকশায় কেন্দ্রে যাওয়ার পথে ৫/৬ জন বখাটে যুবক গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় রোকনুজ্জামান ও তারেককে মারধর করে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে তারা। অটোরিকশায় থাকা অপর তিন ছাত্রীকে বখাটেরা শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। পরে স্থানীয়রা এসে পরীক্ষার্থীদের উদ্ধার করে। এ সময় বখাটেরা পালিয়ে যায়।

আহত পরীক্ষার্থী রোকনুজ্জামানের মা মোবাশ্বেরা জানান, রোকনুজ্জামান ও তারেকের সঙ্গে শনিবার একটি মোবাইল নিয়ে পাশ্ববর্তী এলাকার সাদ্দামের বাকবিতন্ডা ও মারামারি হয়। রবিবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তাদের ওপর হামলা চালায় সাদ্দাম ও তার লোকজন।

এদিকে, নবীগঞ্জ মাদ্রাসার সুপার ও লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই ছাত্রকে মারধর ও তিন ছাত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। তারা আহত অবস্থায় পরীক্ষা দিয়েছে। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/বিটি/

আরও পড়ুন:

বদলে গেছেন খালেদা জিয়া!

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম