চট্টগ্রাম বন্দরে ঘাট শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

চট্টগ্রাম ব্যুরো
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯

লাইটার জাহাজ সরকারি গেজেট অনুয়ায়ী বেতন-ভাতা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ঘাটের লাইটার জাহাজ শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। মঙ্গলবার দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী এম মজিবুল হক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জাহাজ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করছেন। আজই এর সমাধান হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বিষয়টি মনিটরিং করছি।’
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বৈঠক হয়েছে। জানুয়ারির বেতন শ্রমিকদের গেজেট অনুয়ায়ী দেওয়া হবে। পাশাপাশি জুলাই ২০১৬ থেকে যে পাওনা হয়েছে তাও পরিশোধ করা হবে।’
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুব রশীদ খান বলেন, দুপুর থেকেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। ফলে ঘাটের কার্যক্রম শুরু হয়েছে। এখনও বর্হিনোঙরে প্রায় ৩০টি মাদার ভ্যাসেল খালাসের অপেক্ষার আছে।’

প্রসঙ্গত, গত শনিবার থেকে লাইটার জাহাজ শ্রমিকদের একাংশ এই কর্মবিরতি শুরু করেছিলো। সরকারি গেজেট অনুযায়ী বর্ধিত হারে বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন শ্রমিকরা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম