দাগনভূঞায় ভাষা শহীদ সালামের নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ

ফেনী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২০

দাগনভূঞায় ভাষা শহীদ সালামের নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ভাষা শহীদ আবদুস সালামের নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। সালামের জন্মস্থান ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয় সালামের নামে নামকরণ করা হয়।

নামকরণ উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আমিনুল আহসান।বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। এসময় স্থানীয় গনমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্যাহ আল মামুন,উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙারি, সাংবাদিক শাহদাত হোসেন, আজাদ মালদার ও দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল।
দাগনভূঞায় ভাষা শহীদ সালামের নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি ভাষা শহীদ আবদুস সালামের নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণের নাম ফলক উদ্বোধন করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম