কুমিল্লা নামে বিভাগের দাবিতে ৩ দিনের কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০১:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১০

কুমিল্লা নামে বিভাগের দাবিতে ৩ দিনের কর্মসূচি কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতা-কর্মীরা কুমিল্লায় মানববন্ধন করেছে। শুক্রবার কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানববন্ধন থেকে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

মানববন্ধনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কুমিল্লা রেল স্টেশনে এসে বলেছিলেন, কুমিল্লাকে বিভাগ করা হবে। এমনকি ২০১৫ সালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে প্রধান অতিথির বক্তব্যেও তিনি কুমিল্লার নামেই বিভাগ হবে বলে জানিয়েছিলেন। কিন্তু আজ কিছু ষড়যন্ত্রকারীর দ্বারা প্রভাবিত হয়ে কুমিল্লার নাম বাদ দিয়ে ময়নামতি, একটি ইউনিয়নের নামে বিভাগ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন  তিনি। আমরা দীর্ঘ ২৯ বছর ধরে কুমিল্লার নামে বিভাগ প্রতিষ্ঠার আন্দোলন করেছি, ময়নামতির নামে নয়।’

তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার কুমিল্লার ১৭টি উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন, রবিবার জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন, ২১ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে মানববন্ধন, বিক্ষোভ ও কুমিল্লা কান্দিরপাড় অবরোধ করা।

এ সময় সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী