বাঘাইছড়ি পৌরসভায় ভোটগ্রহণ চলছে

রাঙামাটি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪০

ভোটারদের লাইন শনিবার সকাল থেকে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন এটি।

সীমান্তবর্তী দুর্গম বাঘাইছড়ি পৌরসভা গঠিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০হাজার ১৭৭জন। নির্বাচনে পুলিশের পাশাপাশি বিজিবি টহলও জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচনি এলাকায় র‌্যাবের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

বাঘাইছড়ি পৌরসভায় ভোটগ্রহণ চলছে

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন রয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচনের পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম