খাগড়াছড়িতে শিশু অপহরণের পর ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৭

খাগড়াছড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার রুপাইছড়ি এলাকায় ১৪ বছর বয়সী এক ক্ষুদ্র নৃ গোষ্ঠির এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগড় থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুটির বাবা সোম্বাচরণ ত্রিপুরা জানান, ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শিশুটি প্রকৃতির ডাকে সাড়ে দিয়ে ঘর থেকে বের হয়। এ সময় পাশ্ববর্তী খাগড়াবিল এলাকার হানিফ বাচ্চুর ছেলে মো. হাসান মুখ চেপে ধরে ওই শিশুকে অপহরণ করে গভীর জঙ্গলে আটকে রেখে ধর্ষণ করে। এরপর শিশুটিকে অচেতন অবস্থায় ১৭ ফেব্রুয়ারি রুপাইছড়ি এলাকার পশ্চিম দিকের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। জ্ঞান ফিরে এলে শিশুটি তাদের বিস্তারিত জানায় এবং আজ শনিবার বেলা ১১টার দিকে বিষপানে আত্মহত্যা করার চেষ্টা চালায়। শিশুটিকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোম্বাচরণ আরও বলেন, ঘটনার পরপরই তিনি থানায় বিষয়টি জানিয়েছেন এবং আজ লিখিত আকারে মামলা দায়ের করেছেন।

এএসআই দিলীপ চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম