চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত

চট্টগ্রাম ব্যুরো
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২০

চট্টগ্রাম চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। রবিবার রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকা এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত তিন নারী হলেন, পেয়ারা বেগম (৩৬), সাজেদা বেগম (৬৫), পেয়ারা আক্তার (৪০)। তারা তিনজনই ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরের কাশিনগর এলাকার বাসিন্দা।

মীরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই তিনজন তাদের গ্রামের বাড়ি থেকে মীরসরাইয়ের উপজেলার মস্তান নগর এলাকায় রহমানি দরবার শরীফের ওরসে আসছিল। রাত ১টার দিকে সোনাপাহাড় এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় ট্রাক বা অন্যকোন গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

আজ সোমবার সকালে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. ফরিদ উদ্দীন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম