টাকা আদায়সহ অনিয়মের অভিযোগে রামগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া স্থগিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮

লক্ষ্মীপুর টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত একটি পরিপত্র পাওয়ার পর সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু ইউসুফ ওই প্রক্রিয়া স্থগিত করেন।

গত ১৬ ফেব্রুয়ারি বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উচ্চ আদালতে রামগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া স্থগিত চেয়ে একটি রিট করেন মুক্তিযোদ্ধা কর্নেল নুর-নবী বীর বিক্রম। ওই রিটের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও যাচাই বাছাই কমিটির সভাপতি সাবেক এমপি এম এ গোফরান জানান, জেলা প্রশাসকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের টেবিলে ৯ নম্বর ভোলাকোট ইউপিতে যাচাই পর্বে প্রায় অর্ধশত লোকের ইন্টারভিউ নেওয়া হলেও মাত্র দুজন ও ১০ নম্বর ভোলাকোট ইউপিতেও মাত্র একজন মুক্তিযোদ্ধা হিসাবে মনোনিত হয়েছেন।

তিনি আরও জানান, কর্নেল নুরনবী বীর বিক্রম একজন ভালো মানুষ। তিনি গ্রামে যান না। কেউ উনাকে ভুল বুঝিয়ে রিটটি করিয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম