বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে গ্রেফতার: আইজিপি

চট্টগ্রাম ব্যুরো
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০০

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাকে গ্রেফতার করা হবে। তবে এখনও তাকে গ্রেফতারের মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে এসআই আকরাম হত্যার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এসআই আকরামের বিষয়ে যেসব অভিযোগ এসেছে তা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। সরাসরি কোনও অভিযোগ আসেনি। তারপরও আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মিতু হত্যা মামলার প্রধান আসামি পুলিশ সোর্স মুসার বিষয়ে আইজিপি বলেন, ‘মুসাকে আমরা খুঁজছি। তাকে ধরতে পারলে অনেক রহস্য উদঘাটিত হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মুসাকে গ্রেফতারের চেষ্টা করবো। যদি তাকে না পাওয়া যায়, তাহলে তাকে অনুপস্থিত দেখিয়ে মামলার চার্জশিট দেওয়া হবে।’
অনুষ্ঠানে তার স্ত্রী শামসুন্নাহার, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি শফিকুল ইসলাম এবং সিএমপি কমিশনার ইকবাল বাহার উপস্থিত ছিলেন।
/এআর/ এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের