কুসিক নির্বাচনে ৭৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৮

কুমিল্লা কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মেয়র প্রার্থী, কাউন্সিলর, সংরক্ষিত ও সাধারণ আসনসহ ৭৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা নির্বাচনকে কেন্দ্র সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ৯ জন ও সংরক্ষিত পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার  সাধারণ আসনে ৬৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ১৪ মার্চ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম