কুসিক নির্বাচন: ৫ মেয়র প্রার্থীসহ ১৯২ জনের মনোনয়নপত্র জমা

কুমিল্লা প্রতিনিধি
০২ মার্চ ২০১৭, ২০:২৪আপডেট : ০২ মার্চ ২০১৭, ২০:৩৩

কুসিক নির্বাচন: ৫ মেয়র প্রার্থীসহ ১৯২ জনের মনোনয়নপত্র জমা কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচ মেয়র প্রার্থীসহ ১৯২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কুসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থী, মহিলা সংরক্ষিত আসনে ৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডে ১৯৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরিন আক্তার, স্বতন্ত্র মেজর (অব) মামুনুর রশিদ ও পিডিপির অ্যাডভোকেট শোয়েবুর রহমান। আর সাধারণ ওয়ার্ডে ১৪৫জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, কুসিক নির্বাচনে ১৯২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মনোনয়নপত্র জমাদানকারীকে আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হচ্ছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ছিলো ২ মার্চ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম