রাঙামাটিতে হরতাল চলছে

রাঙামাটি প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১১:২৬আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১১:৩০

রাঙামাটিতে হরতাল চলছে

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও নিয়োগে বৈষম্যের প্রতিবাদ, জনসংখ্যার আনুপাতিক হারে ভর্তি ও চাকরির ক্ষেত্রে পার্বত্য বাঙালি কোটা চালুর দাবিতে রাঙামাটিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ এই হরতালের ডাক দেয়।

হরতালের সমর্থনে সকাল থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ি, কলেজ গেইট ও ভেদভেদী এলাকায় পিকেটিং করতে দেখা গেছে বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীদের। আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে।

হরতালের কারণে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে। রাঙামাটি জেলা শহর ছাড়াও লংগদু, বাঘাইছড়ি, কাপ্তাই, কাউখালী উপজেলা থেকেও শান্তিপূর্ণ হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

রাঙামাটিতে হরতাল চলছে

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ আমাদের হরতাল পালন করছি। যতদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি না মানবে ততদিন আমরা কর্মসূচি পালন করে যাবো। আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ তিনি বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় ছাত্র শামসুজ্জামান বাপ্পীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হচ্ছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শহরে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম