কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম এ ফলাফল ঘোষণা করেন।
অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন আমিনুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট।
এ নির্বাচনে ৩৪.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
/এআর/








