কুমিল্লা সিটি নির্বাচন: পিডিপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুমিল্লা প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ২০:৫৩আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২০:৫৪

সোয়েবুর রহমান কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সোমবার (৬ মার্চ) শেষ হয়েছে। শেষ দিনে আরেকজন মেয়র প্রার্থী প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোয়েবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মেজবাহ উদ্দিন জানান, দলীয় মনোনয়পত্র ঠিক না থাকায় সোয়েবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ দিকে রবিবার (৫ মার্চ) প্রথম দিনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু ও জেএসডির শিরিন আক্তারকে। জমা দেওয়া ভোটার তালিকা ঠিক না থাকায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদের মনোনয়নপত্র।

এদিকে সাধারণ ওয়ার্ডে ১৪৫ জন প্রার্থীর মধ্যে ৬ জনের এবং সংরক্ষিত ওয়ার্ডের ৪২ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি নির্বাচনে ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। ৩০ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি নির্বাচন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম