তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী

রাঙামাটি প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ১৫:১৭আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৫:১৭

তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্যভাবে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন শুক্রবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে শুরু হয়ে র‌্যালিটি দোয়েল চত্বর আনন্দ বিহার তবলছড়ি হয়ে স্কুলে গিয়ে শেষ হয়। এ সময় স্কুলের প্রাক্তন ছাত্রীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। র‌্যালিতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্কুল মাঠে চলে স্মৃতিচারণ।

প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের এমন আনন্দঘন আয়োজনে সামিল হতে পেরে আনন্দিত এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা। সত্তর দশকের সুপ্তি চাকমা বলেন, ‘ভাবতেই পারিনি আর কখনো প্রিয় ক্যাম্পাসে এভাবে মিলিত হতে পারবো। অনেক হারিয়ে যাওয়া বান্ধবীদের খুঁজে পেয়েছি এখানে।’

তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী নব্বই দশকের শিক্ষার্থী মডেল অপর্ণা বলেন, ‘আজকের দিনটি সত্যিই জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম।’

বিকালে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও দুই সংসদ সদস্যও উপস্থিত থাকবেন। আগামীকাল শনিবার সমাপনী দিবসে প্রধান অতিথি অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার উপস্থিত থাকার কথা রয়েছে। 

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম