মঙ্গলবার লক্ষ্মীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ২১:৪৩আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২২:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) মঙ্গলবার (১৪ মার্চ) লক্ষ্মীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২০ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে লক্ষ্মীপুরে এটাই তার প্রথম সফর। সর্বশেষ তিনি ১৯৯৭ সালে লক্ষ্মীপুরে এসেছিলেন। এই সফরে প্রধানমন্ত্রী ১৭টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের দাবি, লক্ষ্মীপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় ও চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা করার।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত গোটা লক্ষ্মীপুরবাসী। বর্ণিল সাজে সেজেছে পুরো জেলা। প্রধানমন্ত্রীর আগমনে দলের তৃণমূলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যে আনন্দ-উৎসব বিরাজ করছে। ওই দিন বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা স্টেডিয়াম মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ও ২৭টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আগত কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সফরে প্রধানমন্ত্রী রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ ভবন, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম, কমলনগর উপজেলা পরিষদ ভবন, কমলনগর উপজেলা অডিটোরিয়াম, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ (৩য় ও ৪র্থ), কমলনগর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও প্রাণী হাসপাতাল উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।

এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস-কোস্টগার্ড মজু চৌধুরীর হাট, পুলিশ অফিসার্স মেস লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ি, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, লক্ষ্মীপুর খাদ্যগুদামে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন গুদাম নির্মাণ, রামগঞ্জ উপজেলায় ১৩২/৩৩ কেবি গ্রিড উপ-কেন্দ্র নির্মাণ, পিয়ারাপুর সেতু, চেউয়াখালী সেতু, মজু চৌধুরীর হাটে নৌ বন্দর, লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণী বিতান, রামগঞ্জে আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন সদর দফতর কমপ্লেক্স, লক্ষ্মীপুর পৌর আজিম শাহ (রা.) হকার্স মার্কেট, লক্ষ্মীপুর সরকারি কলেজ একাডেমিক ভবন কাম পরীক্ষা কেন্দ্র, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মহিলা ব্যারাক নির্মাণ, লক্ষ্মীপুর শহর সংযোগ সড়কে পিসি গার্ডার সেতু নির্মাণ, রায়পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও কমলনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের জানান, প্রধানমন্ত্রীর জনসভায় এ যাবতকালের সবচেয়ে বেশি জনসাধারণ অংশ নেবেন।

তিনি আরও জানান, অন্তত ৫-৭ লাখ মানুষ জনসভায় উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলার বিভিন্নস্থানে কয়েকশ’ তোরণ নির্মাণ করা হয়েছে। জনসভার কেন্দ্রস্থল এবং জেলা শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলার চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগের অন্তত ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক