কুমিল্লায় কলেজ অধ্যক্ষকে পেটালেন দুই শিক্ষক

কুমিল্লা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ০৯:১৯আপডেট : ১৪ মার্চ ২০১৭, ০৯:৫২

কুমিল্লা কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে চেয়ার দিয়ে পিটিয়েছেন ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষক। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় কলেজ অধ্যক্ষ সহিদুল আলম বাদী হয়ে দুই শিক্ষক আজিজুল হক ও এনামুল হকের বিরুদ্ধে বরুড়া থানায় মামলা করেছেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, টেস্ট পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য ছাত্ররা এইচএসসি’র ফর্ম পূরণ করতে পারবে না অধ্যক্ষের এমন নিয়মের কারণে মাস তিনেক আগে কিছু ছাত্র কলেজে ভাঙচুর করে। ওই ঘটনায় শিক্ষক আজিজুল হক ও এনামুল হক ইন্ধন দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করতে সোমবার কলেজে আসেন এসিল্যান্ড। এসিল্যান্ড চলে যাওয়ার পর দুই শিক্ষক অধ্যক্ষের ওপর হামলা করেন। এ নিয়ে মামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ অধ্যক্ষ সহিদুল আলম বলেন, ‘তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তারা চেয়ার দিয়ে আমার ওপর হামলা করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযুক্ত শিক্ষক আজিজুল হকের ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন। শিক্ষক এনামুল হকও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।  

/বিএল/

আরও পড়ুন:
দিনাজপুরে পীরসহ দুইজনকে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী