কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ২৬ জন সাধারণ কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রির্টানিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, ১শ’ ৪০ জন সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ২৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে কোনও মেয়র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি।
১৫ মার্চ কুমিল্লা টাউনহল মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৩০ মার্চ সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
/জেবি/
আরও পড়তে পারেন: মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার নিহত: এখনও মামলা হয়নি








