বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার হটানোর ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১৬:১৪আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৬:১৭

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে- বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা এখন ষড়যন্ত্রের মাধ্যমে অন্যপথে সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে।’



বুধবার (১৫ মার্চ) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে শিউলি কামরুন্নাহার একরাম প্রাথমিক বিদ্যালয় ও নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্ধোধন এবং ইসমাঈল ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গঙ্গাচুক্তির মতো তিস্তাচুক্তিও হয়ে যাবে। এটি এখন চূড়ান্ত পর্যায়ে। ৪১ বছরের সীমান্ত চুক্তি ও ছিটমহল বিনিময় এবং গঙ্গাচুক্তি যিনি করেছেন, তিস্তা চুক্তিও তিনিই করবেন।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘এপ্রিলে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন। সেখানে দেশের স্বার্থে খোলামেলাভাবে চুক্তি ও সমঝোতা সাক্ষর করবেন। তা অবশ্যই প্রকাশ্যেই করবেন ।’ এ নিয়ে পানি ঘোলা না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে শিউলী একরাম প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান নির্বাহী আলহাজ বেলায়েত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম