কসবায় ‘বন্দুকযুদ্ধে’ হরকাতুল জিহাদের কমান্ডার নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ০৯:২০আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১০:৩৪

বন্দুকযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের অন্যতম আঞ্চলিক কমান্ডার তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুর (৪৫) নিহত হয়েছে। বুধবার (১৫ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার কুটি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মামা হুজুর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুরশি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের বাসিন্দা।
বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনসহ পাঁচ সদস্য আহত হয়েছেন। পু্লিশ ঘটনাস্থল থেকে ২৫ টি ককটেল, পাঁচটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ ও পাঁচটি চাপাতি উদ্ধার করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘নিহত মামা হুজুর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের অন্যতম সদস্য। গত ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কবিরাজ ফরিদ মিয়া হত্যা মামলার অন্যতম আসিমি সে। এই মামলায় গ্রেফতার হওয়া আরেক আসামি জহিরুলের ১৬৪ ধারার জবানবন্দিতে মামা হুজুরের নাম উঠে আসে।’
ওসি আরও বলেন, ‘নাশকতার উদ্দেশে মামা হুজুর ও তার দল কুটি এলাকায় জড়ো হয়েছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার পর মামা হুজুরের লোকজন পুলিশকে লক্ষ্য করে ১৪টি ককটেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মামা হুজুর নিহত হয়।’

ওসি মহিউদ্দিন বলেন, ‘মামা হুজুরের বিরুদ্ধে কসবা থানাসহ অন্যান্য থানায় বিস্ফোরকসহ ৩টি মামলা রয়েছে। নিহত মামা হুজুরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম