দুদকের মামলায় জামিন পেলেন এমপি বদি

চট্টগ্রাম ব্যুরো
২০ মার্চ ২০১৭, ১৭:৪০আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৭:৪৩

বদি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির জামিন মঞ্জুর করেছেন আদালত। সম্পদ হিসাবের তথ্য গোপন রাখার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সোমবার (২০ মার্চ) চট্টগ্রামের বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বদি। পরে বিচারক রুহুল আমিন তার জামিন মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন চৌধুরী বলেন, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর বদির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করা হয়েছিল। দুদকের তৎকালীন উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করেন।
কিন্তু আসামিপক্ষের আবেদনে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত থাকে। এরপর গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে আসামিকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুসারে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সাংসদ বদিকে ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
মামলার বিবৃতি অনুযায়ী, আওয়ামী লীগ নেতা বদির বিরুদ্ধে ৭৯ লাখ টাকার অবৈধ সম্পত্তি থাকার অভিযোগে ২০০৮ সালের ২৬ জুন চার্জ গঠন করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম