রাঙামাটিতে ৬ শিবির নেতাকর্মী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ১৯:১৩আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৯:১৩

রাঙামাটিতে ৬ শিবির নেতাকর্মী গ্রেফতার রাঙামাটিতে গোপন বৈঠকের সময় শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। রবিবার রাতে শহরের ডিসি বাংলা পার্ক এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করলেও সোমবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির স্কুলছাত্র বিষয়ক সম্পাদক এবং রংপুরের পীরগাছায় পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হারুন আল রশীদ (৩০), রাঙামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি মুহম্মদ ইউসুফ বিন সিরাজ (৩০), রাঙামাটি শহরের আলফেসানি উচ্চ বিদ্যালয় কমিটির শিবির সভাপতি মুহম্মদ মনজুর আলম (১৮), শিবির কর্মী মুহম্মদ মোস্তফা কামাল (১৯), মুহম্মদ শাখাওয়াত হোসেন (১৬) ও  মুহম্মদ ইরফানুল হক (১৭)।

হারুন আল রশীদ রংপুর কারমাইকেল কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় সাতটি মামলা আছে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, রাতে ডিসি বাংলো পার্ক এলাকায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তারা নাশকতার পরিকল্পনার করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম