নির্বাচন উপযোগী পরিবেশ নিয়ে সীমার সন্তুষ্টি

কুমিল্লা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ২২:৪৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২২:৫০

নির্বাচন উপযোগী পরিবেশ নিয়ে সীমার সন্তুষ্টি কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা সোমবার বিভিন্ন ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালিয়েছেন।এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন ভালো রয়েছে। ভোটারদের কাছে কুমিল্লার উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজয়ী হলে সিটি করপোরেশনের দরজা সবার জন্য খোলা থাকবে।

আজ সোমবার (২৭ মার্চ) আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর ৭ ও ৮ নং ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন এলাকার ঘরে ঘরে ভোট চেয়েছেন। তিনি এ সময় নগরীর শাসনগাছা, রেসকোর্স, শাসনগাছা ওষুধ মার্কেটসহ বিভন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এছাড়া প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের কুমিল্লায় দেখা গেছে। নগরীর বিভিন্ন প্রান্তে এসব নেতাকর্মীরা প্রচার উৎসব শেষ করে সোমবার রাতেই অনেক নেতাকর্মী কুমিল্লা ছেড়েছেন।

এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে জেনে দলের নেতারা মিথ্যাচার শুরু করেছে। বিএনপি-জামায়াতের মদদে জঙ্গিরা দেশজুড়ে আত্মঘাতি বোমা হামলা ও নাশকতা চালাচ্ছে। মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। সন্ত্রাস-জঙ্গিবাদ চায় না। সে কারণে আগামী ৩০ মার্চ সিটি নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাবে জেনেই তারা নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে।’

দিনভর আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কুমিল্লায় গণসংযোগ করেন ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, প্রকৌশলী আবদুস সবুর, হাবিবুর রহমান সিরাজ, ডা. রোকেয়া সুলতানা, পারভীর জাহান কল্পনা, এসএম কামাল হোসেনসহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ মো. ওমর ফারুক, কুমিল্লা মহনাগর আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম, জিএস জাকির হোসেন, শাহিনুল ইসলাম শাহিনসহ দলের স্থানীয় নেতারা গণসংযোগ করেন ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম