বান্দরবানে মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি
৩১ মার্চ ২০১৭, ১৩:০৪আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৩:১৬

বান্দরবান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে এক পুলিশ সদস্য মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত পুলিশ সদস্যের নাম তুষার দে। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তুষারের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ভেতরে পুলিশ সদস্য তুষার দে নিজের রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তুষারের মৃত্যুর বিষয়টি ৩ নং ঘুমধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার সুবত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন,‘ওকে নিয়ে আমরা কক্সবাজার হাসপাতালে যাচ্ছি, পরে এই বিষয়ে বিস্তারিত জানাবো।’

গত কয়েকদিন ধরে পুলিশ সদস্য তুষার মিয়ানমার সীমান্তবর্তী জেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে প্রেমঘটিত বা পারিবারিক কোনও অশান্তিতে ভুগছিলেন বলে ধারণা করছেন তার সহকর্মীরা।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম