বান্দরবানে ট্রাক খাদে, ২ শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি
৩১ মার্চ ২০১৭, ১৮:৫১আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৮:৫১

বান্দরবান বান্দরবানের থানচিতে কাঠভর্তি ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শুক্রবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টায় থানচি-রুমা কাঁচা সড়কের কাইতংপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থল থেকে আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম জানা সম্ভব হয়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠান। এ ব্যাপারে থানচি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম