হাতিয়ায় যুবলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ২৩:২৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২৩:২৮

নোয়াখালী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ উদ্দিনসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ আশরাফ উদ্দিনের ভাই অ্যাডভোকেট সাইফ উদ্দিন বাদী হয়ে আদালতে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়েরের পর সোমবার (৩ এপ্রিল) হাতিয়া থানায় রেকর্ড করা হয়েছে।

মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী সমর্থিত রবীন্দ্র গ্রুপের প্রধান রবীন্দ্র চন্দ্রকে প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, রবিবার (২ এপ্রিল) হাতিয়ার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন গুলিবিদ্ধ যুবলীগ নেতা আশরাফের ভাই অ্যাডভোকেট সাইফ উদ্দিন। আদালত থেকে নির্দেশ পাওয়ার পর তা থানায় রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দলীয় আভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ উদ্দিনসহ দুই জন গুলিবিদ্ধ হয়। এতে উভয়গ্রুপের অন্তত ৮ কর্মী আহত হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম