কক্সবাজারে পরমাণু শক্তি কমিশনের জাতীয় সম্মেলন শুরু

কক্সবাজার প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ০৩:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০৩:৫২

কক্সবাজারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আয়োজনে ৪ দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও আঞ্চলিক সহযোগী চুক্তি সংস্থার (আরসিএ) যৌথ উদ্যোগে কক্সবাজারের ‘রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্টে’ ৩৯তম সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাঈয়ুম চৌধুরী এবং টিসি এশিয়া ও প্যাসিফিকের পরিচালক নাজাত মোক্তার।

প্রধান অতিথির বক্তব্যে প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু অসামান্য অবদান রেখেছেন। বাংলাদেশে আনবিক শক্তি কমিশনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী অবদান রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ারও।’

সম্মেলনে বাংলাদেশসহ ১৯ দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কলম্বিয়া, চীন, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া।

তবে, প্রথম দিনের সম্মেলনে জাপান, লাওস, সিঙ্গাপুর অংশগ্রহণ করেনি। চারদিনের এই সম্মেলনে প্রতিনিধিদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। আগামী ৬ এপ্রিল সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী