নকল সরবরাহের অভিযোগে কলেজ শিক্ষকসহ পাঁচ জনের কারাদণ্ড

ব্রা‏হ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ২১:০২আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ২১:১৩

নকল সরবরাহের অভিযোগে কলেজ শিক্ষকসহ পাঁচ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া কসবায় এবং বাঞ্ছারামপুরে নকল সরবরাহের অভিযোগে এক কলেজ শিক্ষকসহ পাঁচ ব্যক্তিকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এবং বিকালে পৃথকভাবে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

শনিবার এইচএসসি ইংরেজি দ্বিতীয় পরীক্ষা চলাকালে বন্ধুকে নকল সরবরাহ করার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে কসবা উপজেলার সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার তাদের দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আটককৃতরা হলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলার নবীয়াবাদ গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মাহবুব আলম সোহেল (২৪) এবং একই গ্রামের হারুন মিয়ার ছেলে আল-আমিন (২০)।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ফরদাবাদ রওশন আলম কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক কে এম কায়ছার এবং ফরদাবাদ গ্রামের বাসিন্দা ও অনার্সের ছাত্র নূর মুহাম্মদ এবং জগন্নাথপুর গ্রামের রিয়াজুল ইসলামকে কারাদণ্ড দেন বাঞ্ছারামপুর সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সোহাগ হোসেন।

তিনি জানান, বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে অধিকতর তদন্ত শেষে বিকালে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় নিয়ে যেতে পেরেছি: সিইসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী