ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকা থেকে জিহাদি বইসহ জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় নারী সদস্য তহুরা ইসলাম চৌধুরী প্রকাশ ইফতাকে (১৮) আটক করেছে র্যাব। সোমবার (১০ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।
র্যাব-১৪, ময়মনসিংহের অধিনয়াক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ভৈরব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আটক হওয়া তহুরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর মেয়ে। ফেসবুকের মাধ্যমে সায়মা খাতুন ও রফিকুল ইসলাম প্রকাশ জুনায়েদের সঙ্গে পরিচয়ের সূত্রে প্ররোচিত হয়ে গত ১৫ মার্চ বাসা থেকে বের হয় তহুরা। এরপর তাদের সহযোগিতায় কুমিল্লা হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় সে। পরে কক্সবাজারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বসবাস শুরু করে। সেখানে গত ১৯ মার্চ জুনায়েদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় তহুরা। এরপর আত্মগোপনে থাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের আত্মীয়ের বাড়িতে অবস্থান নেয় সে।
/এআর/








