একরাম হত্যা মামলার আসামি জেহাদ অস্ত্রসহ গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ১৬:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৬:৫৪

জাহিদ হোসেন চৌধুরী জেহাদ ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অন্যতম আসামি জাহিদ হোসেন চৌধুরী জেহাদকে (৪২) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ফেনী শহরের কোর্ট বিল্ডিং এলাকা সংলগ্ন নির্মাণ সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদালত সুত্রে জানা গেছে, ফেনীর আদালতে আজ রবিবার আলোচিত একরাম হত্যা মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। একরাম হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে জাহিদকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, জেহাদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে তিনি জামিনে রয়েছেন। রবিবার দুপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে একটি দেশীয় এলজি, একটি বিদেশি রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ জেহাদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। এই মামলায় ৫৬ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে ৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম