পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক ২৬ এপ্রিল

বান্দরবান প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৪:৪৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৪:৪৯





পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক ২৬ এপ্রিল দশম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩ তম বৈঠক আগামী ২৬ এপ্রিল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ব্রাক্ষণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ২৩ তম বৈঠকটি জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেবেলে অবস্থিত কেবিনেট কক্ষে বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পরিচালক (আইন) ও কমিটি সচিব ছুমিয়া খানমের পাঠানো এক বার্তায় জানা গেছে, সভায় বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম, আবদুল লতিফ, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, খাগড়াছড়ি- ২৯৯ আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি- ২৯৯ নং আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রামের মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও লক্ষিপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আওয়াল উক্ত বৈঠকে উপস্থিত থাকবেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২ তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্তসমূহের বান্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি আলোচনা ও বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
এই ব্যাপারে বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য, প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈসিং এমপিরর এপিএস সাদেক হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩ তম বৈঠকের পত্র প্রতিমন্ত্রী মহোদয় পেয়েছেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম