অপহরণের দুই ঘণ্টার মধ্যে দুই শ্রমিককে উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৭:২২আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৯:২৬

অপহরণের দুই ঘণ্টার মধ্যে দুই শ্রমিককে উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যেই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ৪৩-ব্যাটালিয়ন বিজিবি ।

রামগড় ৪৩-ব্যাটালিয়ন বিজিবির কমান্ডার লে. কর্নেল জাহেদুর রশিদ জানান রামগড় উপজেলার ঢাকাইয়া কলোনি এলাকায় আট লাখ টাকা ব্যয়ে একটি ছোট সেতুর কাজ চলছিল। এই কাজের জন্য পাহাড়ি সন্ত্রাসীরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা বুধবার সকাল ১০টার দিকে সেতু এলাকায় হামলা করে। এসময় অন্য শ্রমিকরা পালিয়ে গেলেও নুরুল ইসলাম ও ইসমাইল হোসেন পালাতে পারেননি। সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে বিজিবি সদস্যরা। প্রায় দুই ঘণ্টা অভিযানের পর বুধবার দুপুর ১২টার দিকে রামগড় উপজেলার চৌধুরী পাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের রামগড় নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

/জেবি/

 আরও পড়তে পারেন : বাঁধ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে সিলেটে দুদক

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী