বজ্রপাতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ২০:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২০:৪৭

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বজ্রপাতের কারণে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ  বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ‘সন্ধ্যায় ঝড়-বৃষ্টি চলাকালে হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্রে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎকেন্দ্রের ৩,৪ এবং ২২৫ নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।’ তিনি জানান, তিনটি ইউনিট বন্ধ থাকার ফলে জাতীয় গ্রিডে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে।

সাজ্জাদ হোসেন আরও জানান, ঘটনার পর থেকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন। মেরামত কাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলেও জানান এই প্রকৌশলী।

/এফএস/

আরও পড়ুন- 

উল্টানো ভাস্কর্য সাজিয়ে রাখলেন সেই শিক্ষার্থীরাই

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী