নাসিরনগরের এসআই ক্লোজড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৬:০৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৬:০৯

ব্রাহ্মণবাড়িয়া নিরপরাধ ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিন উদ্দিনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ রবিবার এ ব্যবস্থা নেওয়া হয়। এসআই মাহিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে অলিন মিয়া নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই মাহিন উদ্দিন। তবে গ্রেফতারকৃত অলিন মিয়া ভালো লোক ও তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এলাকার লোকজন এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির ঘটনাটি তদন্ত করে সত্যতা পান। 
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে একটি বিষয়ে অভিযোগ ওঠার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির জানান, এসআই মাহিন উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। রবিবার তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম