চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার রাণীর দিঘি থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর পৌনে ২টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, স্থানীয় কয়েকজন শিশু দিঘিতে গোসল করতে গিয়ে গুলিগুলোর সন্ধান পায়। পরে তারা খেলার ছলে গুলিগুলো পাড়ে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলিগুলো পয়েন্ট টু টু বোর পিস্তলের বলে তিনি জানান।
মির্জা সায়েম মাহমুদ আরও জানান, গুলিগুলো কারা, কোথা থেকে এনেছে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
/বিএল/








