চট্টগ্রামে দুটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৪:৫০আপডেট : ০৪ মে ২০১৭, ১৪:৫৪

জব্দ করা গাড়ি দুটি শুল্ক ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় একটি গ্যারেজ থেকে দুটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার রাতে কোল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার নামে ওই গ্যারেজ থেকে গাড়ি দুটি জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে গাড়ি দুটোর রেজিস্ট্রেশন নম্বর ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ওই গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্যারেজে একটি মার্সিডিজ জিপ এবং একটি মার্সিডিজ কার পাওয়া যায়। চট্টগ্রাম কাস্টম হাউজের মাধ্যমে মোহাম্মদ মনসুর আলী ও মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে দুই ব্যক্তি গাড়ি দুটি কারনেট সুবিধায় চট্টগ্রামে নিয়ে আসেন। ফেরত নিয়ে যাওয়ার শর্তে তারা গাড়ি দুটো শুল্কমুক্তভাবে আমদানি করেন। পরবর্তীতে তারা আর গাড়ি দুটো ফেরত নিয়ে যাননি। ফলে গাড়ি দুটোর ওপর প্রযোজ্য শুল্ক কর থেকে সরকার বঞ্চিত হয়।

গ্যারেজের মালিক মো. জামশেদ জানান, মার্সিডিজ জিপটি বিশ্বজিৎ এবং কার যুবরাজ নামে দুইজন সার্ভিসিং এর জন্য ওই গ্যারেজে রেখে যান।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন,  ধারণা করা হচ্ছে শুল্ক গোয়েন্দাদের সাম্প্রতিক অভিযানের ফলে গাড়ির মালিকরা সার্ভিসিং এর নাম করে গ্যারেজে ফেলে গেছেন। শুল্ক করাদিসহ গাড়ি দুটোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। প্রয়োজনীয় অনুসন্ধান শেষে বুধবার রাতে গাড়ি দুটো জব্দ দেখানো হয়। এ বিষয়ে মামলা দায়েরসহ যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম