এবারও চট্টগ্রাম বোর্ডে সেরা কলেজিয়েট স্কুল

চট্টগ্রাম প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৬:১০ আপডেট : ০৪ মে ২০১৭, ১৬:১০

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সেরা স্কুলের তালিকায় এবারও ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারও তারা প্রথম স্থানে রয়েছে।

কলেজিয়েট স্কুলে শতভাগ পাসের পাশাপাশি ৪৫২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪২৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

২০০১ সাল থেকে এ নিয়ে ১৫ বার এ শিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় সেরাদের সেরা হয়েছে।

কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এবারও সেরা স্থানটি ধরে রাখবো। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ছিল, তাই সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে আমরা আনন্দিত।’ মাঝখানে ২০১২ সাল ছাড়া গত ১৬ বছর ধরে কলেজিয়েট স্কুল চট্টগ্রামে সেরা হয়ে আসছে বলে তিনি জানান।

ধারাবাহিক ভালো ফলাফল করার বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো খুঁজে বের করে বিশেষ ক্লাস নেওয়ার মাধ্যমে সেগুলো সমাধান করে দেই। এটিই মূলত আমাদের সাফল্যের চাবিকাঠি। এছাড়া ফলাফলের পেছনে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশ ও উন্নত ল্যাব ভূমিকা রাখছে।’

সেরা স্কুলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল। এ স্কুলে ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৫৭ জন শিক্ষার্থী। তৃতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেন। এদের মধ্যে ২৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল)। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪৩৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৮০ জন জিপিএ-৫ পেয়েছেন। পঞ্চম স্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এ স্কুল ৩৫৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ২২২ জন।

এছাড়া এবার সেরা দশের ষষ্ঠ স্থানে রয়েছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। সপ্তম স্থানে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অষ্টম স্থানে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নবম স্থানে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

/বিএল/

আরও পড়ুন:
বোর্ডগুলোয় পাসের হার যত

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপির বরাদ্দ করা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ
এমপির বরাদ্দ করা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ
বর্ষায় জলের রাজ্য, শীতে সবুজের সমারোহ যে বিল
বর্ষায় জলের রাজ্য, শীতে সবুজের সমারোহ যে বিল
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার কাছে তিন গোল, ‘অসহায়’ ডুলি
মালয়েশিয়ার কাছে তিন গোল, ‘অসহায়’ ডুলি
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি