ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৯ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৯

ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিহল মার্টিন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, অব্যাহত সহিংসতা ও ইসরায়েলি বসতি সম্প্রসারণ দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তুরস্কের সংবাদমাধ্যম টি আর টি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য দেন মার্টিন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থা তীব্র চাপের মধ্যে রয়েছে। মৌলিক মানবাধিকার অস্বীকার করাকে বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

মার্টিন বলেন, সমষ্টিগত আন্তর্জাতিক সম্প্রদায় হিসেবে আমরা ফিলিস্তিনে ব্যর্থ হয়েছি। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক মানুষের চলমান দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন। গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে সম্মত হওয়া গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপকে স্বাগত জানান মার্টিন। তবে এর ফলে সেখানকার পরিস্থিতিতে মৌলিক কোনও পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি হামলা অব্যাহত থাকা, মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ এবং বেসামরিক মানুষের দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন আইরিশ প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আয়ারল্যান্ডের সমর্থনও পুনর্ব্যক্ত করেন মার্টিন। তিনি বলেন, যুদ্ধাপরাধের ক্ষেত্রে কোনও দায়মুক্তি থাকতে পারে না। একই সঙ্গে আদালটির কার্যক্রম দুর্বল করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

জাতিসংঘে গাজা, ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। জাতিসংঘের মহাসচিবও যুদ্ধ বন্ধ, মানবিক সহায়তা বাড়ানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

গাজায় যা ঘটেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে শেষ পর্যন্ত তার দায় ও পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন মার্টিন। তার মতে, এসব ঘটনার নৈতিক ও রাজনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধে ইরান কী কী শর্ত দিলো
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধে ইরান কী কী শর্ত দিলো
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধে ইরান কী কী শর্ত দিলো
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
দুঃখ প্রকাশ করলেন তপু
দুঃখ প্রকাশ করলেন তপু
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ