চট্টগ্রামে মিয়ানমারের ৬ নাগরিক আটক

চট্টগ্রাম ব্যুরো
০৪ মে ২০১৭, ২১:৫১আপডেট : ০৪ মে ২০১৭, ২১:৫১

চট্টগ্রামে মিয়ানমারের ৬ নাগরিক আটক চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জুবলি রোডস্থ একটি আবাসিক হোটেল থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৩ মে) দিবাগত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল ইউনাইটেড আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালায়। তখন মিয়ানমারের ৬ নাগরিককে আটক করা হয়।’
আটককৃতরা হলেন— মো. আজিজ (২২), নূর মোস্তফা (২০), মো. ফারুক (১৯), মো. ইদ্রিস (২৫), মো. আলম (২৪) ও মো. ফয়সাল (২৪)। তাদের প্রায় সবার বাড়ি মিয়ানমারের মংডুতে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সবাই মিয়ানমারের নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানায়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম