যুদ্ধাপরাধের তথ্য অনুসন্ধানে ফেনীতে তদন্ত দল

ফেনী প্রতিনিধি
০৬ মে ২০১৭, ০২:৩৪আপডেট : ০৬ মে ২০১৭, ০২:৫৮

ফেনী ফেনীতে যুদ্ধাপরাধের তথ্য অনুসন্ধানে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ শহীদ মুক্তিযোদ্ধাদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কারী এম এ হান্নান খান। এ সময় ট্রাইব্যুনালের সহকারী পরিচালক নুরুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা আমিনুর রশিদ, ফেনীর সিভিল প্রশাসন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান ও দাগনভূঁঞা উপজেলা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালীসহ শহীদ মুক্তিযোদ্ধার স্বজনরা ফেনীতে ৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেন। একই সঙ্গে রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর নেতা জামায়াতের কেন্দ্রীয় আমীর মকবুল আহমাদ, ইসলামী লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও সাবেক বিচারপতি আব্দুল আওয়ালের জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন।

এ সময় মকবুল আহমাদের বিরুদ্ধে স্বাক্ষী দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তদন্ত সংস্থাকে জানিয়েছেন দাগনভূঁঞা উপজেলা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী।  এর জন্য সাক্ষী সুরক্ষা আইন করার দাবিও জানান তিনি।

তদন্ত সংস্থার সমন্বয়কারী এম এ হান্নান খান বলেন, ‘আমরা সরকারকে সাক্ষী সুরক্ষা আইন করার জন্য বলেছি। সরকার সেটি এখনও করেনি।  তবে জেলা পর্যায়ে ডিসি-এসপির নেতৃত্বে যে সাক্ষী সুরক্ষা কমিটি রয়েছে তাদের কাছে আবেদন করলে নিরাপত্তার নির্দেশ দিয়েছে সরকার। ’

ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বলেন, ‘ শনিবার সকাল ৮ টায় তদন্ত দল জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের হিন্দুপাড়া পরিদর্শন করবে।  এ সময় তারা মুক্তিযোদ্ধাদের হত্যার তথ্য উপাত্ত সংগ্রহ এবং শহীদ পরিবারের ও প্রতক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলবেন।’

তিনি আরও বলেন, ‘মকবুল আহমাদের নির্দেশে ফেনী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিনকে চট্টগ্রামে নিয়ে হত্যা করে। একইভাবে তিনি জেলার সর্বত্র মানবতাবিরোধী অপরাধ করেন।’

উল্লেখ্য, জামায়াতের কেন্দ্রীয় আমীর মকবুল আহমাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ শিরোনামে এক রিপোর্ট প্রকাশের পর ৮ নভেম্বর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল প্রথম দফা তদন্তে আসে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম