রাঙামাটি শহরের পুলিশ হাসপাতাল এলাকা জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে পুলিশ হাসপাতাল এলাকাবাসী। শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছে। তারা চলাচলের জন্য পুলিশ লাইনের সীমানা প্রাচীরের কিছু ফটক ব্যবহার করতেন। কিন্তু এই ফটকগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কারণে এলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।
এলাকাবাসী আরও জানান, আমরা কারও বিপক্ষে আন্দোলন করছি না। আমরা শুধু আমাদের চলাচলের রাস্তার দাবিতে আন্দোলন করছি।
এ সময় ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলার পুলক দে, এলাকাবাসী পক্ষ থেকে ছালেহা আক্তার, শাহ আলম, মো.জসিম উদ্দীন, বাবুল দাশ ও আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন।
/এমডিপি/








