চট্টগ্রামে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম প্রতিনিধি
০৯ মে ২০১৭, ১৭:২৮আপডেট : ০৯ মে ২০১৭, ১৭:২৮

চট্টগ্রামে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দোকান ও দোকান শেড, ফলকসহ দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কপোরেশন (চসিক)। মঙ্গলবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শারমিন অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত এসব স্থাপনা উচ্ছেদ করেন।

অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ ও পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শারমিন বলেন, ‘অলংকার মোড়ের কাছে বন্দরগাঁও ফিলিং স্টেশন থেকে নোয়াপাড়ার গলির মুখ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সিটি করপোরেশনের রাস্তা, ফুটপাত ও পার্শ্ববর্তী খালের ওপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন ধরনের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম