কুমিল্লায় পুলিশের ওপর হামলার মামলায় ৫ আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১০ মে ২০১৭, ১৬:৪৪আপডেট : ১০ মে ২০১৭, ১৬:৪৬

গ্রেফতারের প্রতীকী ছবি কুমিল্লায় র‌্যাব ও পুলিশের ওপর হামলার মামলায় পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) রাতে চৌদ্দগ্রাম উপজেলার ষোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও বাবুর্চি বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার (১০ মে) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার ষোলপাশা ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন (২৬), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে রুবেল (২৬), সিরাজ মিয়ার ছেলে বেলাল (৩৭), মতু মিয়ার ছেলে কামাল মিয়া (৩২) ও একই গ্রামের জুয়েল (৩৬)।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. আবুল ফয়সাল জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বাবুর্চি বাজার এলাকায় মাদক ও চোরাকারবারীদের আটক করতে গেলে তারা র‌্যাব ও পুলিশের ওপর হামলা চালায়। ওই হামলায় চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
তিনি আরও জানান, ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন। মঙ্গলবার রাতে ঘোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও বাবুর্চি বাজার এলাকা থেকে ওই পালাতক পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম