চট্টগ্রামে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো
১৩ মে ২০১৭, ০১:১১আপডেট : ১৩ মে ২০১৭, ০১:১৫

চট্টগ্রামে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. জিল্লুর রহমান চৌধুরী। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক শামসুল আরেফিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, ‘নতুন জেলা প্রশাসক হিসেবে মো. জিল্লুর রহমান চৌধুরী আজ (১২ মে) দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি শনিবার থেকে দাপ্তরিক কাজ শুরু করবেন।’

চট্টগ্রামে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক জিল্লুর রহমান এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ জেলার আহমদাবাদ গৌরারং গ্রামের কৃতি সন্তান। ১৩তম বিসিএস ক্যাডারে তিনি প্রশাসনে যোগদান করেন।

/টিএন/আপ-এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম