প্রতিপক্ষের হামলায় চবি’র ছাত্রলীগকর্মী আহত

চট্টগ্রাম ব্যুরো
১৫ মে ২০১৭, ১৯:৫৯আপডেট : ১৫ মে ২০১৭, ২০:৪৪

চট্টগ্রাম পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগকর্মীর নাম শৈবাল বড়ুয়া। শৈবাল বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ও শাটল ট্রেনের বগি ভিত্তিক ছাত্রলীগের সংগঠন  ‘একাকার’ এর কর্মী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শৈবাল শহরগামী শাটল ট্রেনে করে সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর ষোলশহর স্টেশনে আসে। এসময় আগে থেকে ওই এলাকায় থাকা ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন ‘উল্কা’ গ্রুপের কর্মী প্রান্ত বড়ুয়ার নেতৃত্বে চার-পাঁচ জন তাকে মারধর শুরু করে। পরে স্থানীয়রা এসে শৈবালকে উদ্ধার করে।
রেলওয়ে পুলিশের ষোলশহর ফাঁড়ির এসআই জাকির হোসেন বলেন, ‘ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে শৈবাল নামে এক শিক্ষার্থী আহত হয়। ছাত্রলীগের সিনিয়র নেতারা বসে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছেন।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (স্থগিত কমিটি) একাধিক নেতার সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক