দুদকের মামলায় ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রেজারার কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
২৩ মে ২০১৭, ১৯:৪৯আপডেট : ২৩ মে ২০১৭, ১৯:৪৯

দুদক অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কুমিল্লায় ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রেজারার মো. সিদ্দিকুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক কুমিল্লা।

চলতি বছরের ৫ মার্চ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এহসানুল হক ও ট্রেজারার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এরপর ওই দুইজনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা হয়। মামলার বাদী হলেন দুদুক কুমিল্লার সহকারী পরিচালক নুরুল হুদা।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে দুদুক কুমিল্লার উপ-পরিচালক আবুল কামাল জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আজ  বিকালে কুমিল্লা ব্রিটানিয়া ইউনিভারর্সিটির ট্রেজারার সিদ্দিকুর রহমানকে কুমিল্লা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম